আলমগীর মানিক | ০৭:৫৪ পিএম, ২০২৬-০৫-১৪
আলমগীর মানিক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রত্যাশায় নতুন উপাচার্যকে স্বাগত জানিয়েছেন রাবিপ্রবি ছাত্রদল নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতারা বলেন, “আমরা আশা করি নতুন উপাচার্যের নেতৃত্বে রাবিপ্রবিতে একটি জবাবদিহিমূলক, আধুনিক ও গবেষণাবান্ধব পরিবেশ গড়ে উঠবে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি, একাডেমিক উন্নয়ন এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।”
তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি একটি আদর্শ ও মানবিক সমাজ গঠনের ক্ষেত্র। তাই আমরা চাই রাবিপ্রবিতে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত হোক।”
ছাত্রদল নেতৃবৃন্দ নতুন উপাচার্যের প্রতি দুর্নীতি ও অনিয়মের অভিযোগমুক্ত স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা গেলে রাবিপ্রবি দেশের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।”
এরআগে চলতি মাসের গত ৫ তারিখে রাবিপ্রবি ছাত্রদল নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম, বিরোধী মত দমনে বাধা প্রদান এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের মতো অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলো। সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতৃবৃন্দ উপাচার্যের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন।
তাদের দাবি, ড. আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়কে একটি “পারিবারিক ও রাজনৈতিক আখড়ায়” পরিণত করেছেন। এই আন্দোলনের পরের দিন প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ আন্দোলনকারিদের সাথে আলোচনায় বসে আশ্বস্থ প্রদান করেন এবং সরকারের সংশ্লিষ্ট্য শিক্ষা মন্ত্রণালয় থেকে ভিসি পরিবর্তনের আশ্বাস প্রদান করা হয়। এই ঘটনার ৯দিনের মাথায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করলো সরকার।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited